ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

কক্সবাজারে দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন

ছবি: প্রতিনিধি

সত্যের পথে অর্ধশত পেরিয়ে দৈনিক করতোয়া”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৪ আগস্ট) জুমার নামাজের পর চকরিয়া প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক করতোয়ার কক্সবাজার জেলা প্রতিনিধি ও চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম আলী হোসেনের সভাপতিত্বে 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি শাহাজালাল শাহেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক খবরপত্রের কক্সবাজার জেলা প্রতিনিধি, ইংরেজি দৈনিক মর্নিং গ্লোরির প্রতিনিধি ও চকরিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির আহমদ।

অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান আলোচকের বক্তব্য দেন দৈনিক করতোয়ার সম্পাদক এ কে এম মোজাম্মেল হক। তিনি দৈনিক করতোয়ার ৫১ বছর পূর্তিতে পত্রিকাটির সকল পাঠক, বিজ্ঞাপনদাতা ও সাংবাদিককে শুভেচ্ছা জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক করতোয়ার ঢাকা অফিসের সিনিয়র সাংবাদিক সুলতানুল রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশের আলো’র বিশেষ প্রতিনিধি ও চকরিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার মাহমুদ, দৈনিক অগ্নিশিখার সিনিয়র রিপোর্টার ও চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আরফান চৌধুরী, দৈনিক স্বাধীন সংবাদের চকরিয়া প্রতিনিধি ও অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, দৈনিক মুক্ত খবরের চকরিয়া প্রতিনিধি ও দপ্তর সম্পাদক মোহাম্মদ রিজওয়ানুল হক, দৈনিক ঘোষণার চকরিয়া প্রতিনিধি ও প্রচার সম্পাদক আরাফাত সানি, দৈনিক স্বদেশ বিচিত্রার প্রতিনিধি ও সদস্য সুধীর চন্দ্র দাসসহ কক্সবাজারের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

অনুষ্ঠানের শেষে দৈনিক করতোয়ার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন চকরিয়া প্রেসক্লাবের সদস্য ও কক্স ২৪ নিউজের সম্পাদক মাওলানা মোঃ বাকি বিল্লাহ।

সভাপতির বক্তব্যে এম আলী হোসেন বলেন, তিনি গত ১৮ বছর ধরে দৈনিক করতোয়ার সঙ্গে কাজ করছেন। এ দীর্ঘ পথচলায় পত্রিকাটির সঙ্গে থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি দৈনিক করতোয়ার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত