ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীর ‘সম্পর্কের’ অভিযোগে দুজন গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

আড়াইহাজারে মালয়েশিয়াপ্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে সম্পর্কের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় ওই নারীর কথিত সঙ্গীকেও গ্রেপ্তার করা হয়েছে। মামলার অভিযোগ, স্বামীকে গোপনে তালাক দেওয়ার পর ওই ব্যক্তির সঙ্গে বাড়ি থেকে চলে যাওয়ার সময় তিনি স্বামীর পাঠানো প্রায় ২০ লাখ টাকা ও আনুমানিক ১১ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার সঙ্গে নিয়ে যান।

গ্রেপ্তার দুজন হলেন—আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকার রুমা আক্তার ও কবির হোসেন। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাঁদের আটক করে। বুধবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ২৫ বছর আগে মনির হোসেনের সঙ্গে রুমা আক্তারের বিয়ে হয়। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় চার বছর আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় যান মনির হোসেন। এরপর থেকে তিনি নিয়মিত স্ত্রী ও পরিবারের জন্য টাকা পাঠাতেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষের অভিযোগ, স্বামী বিদেশে থাকার সুযোগে রুমা আক্তারের সঙ্গে প্রতিবেশী কবির হোসেনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত ২ জানুয়ারি রুমা আক্তার গোপনে মনির হোসেনকে তালাক দেন।

তবে বিষয়টি তাঁকে না জানিয়ে তাঁদের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, জমি কেনার কথা বলে রুমা আক্তার তাঁর প্রবাসী স্বামীর কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা ও স্বর্ণালংকার নেন। প্রায় চার বছরে মনির হোসেন স্ত্রীকে প্রায় ২০ লাখ টাকা এবং প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার পাঠিয়েছেন বলে বাদীপক্ষের দাবি। এসব স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১১ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ৭ আগস্ট রুমা আক্তার ও কবির হোসেন পরিবারের সদস্যদের অগোচরে ওই টাকা ও স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে চলে যান। এরপর চার দিন পর ১১ আগস্ট সকালে তাঁরা কবির হোসেনের বাড়িতে ফিরে আসেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় তাঁরা বিয়ে করেছেন বলে জানান এবং রুমা আক্তার তাঁর মালয়েশিয়াপ্রবাসী স্বামীকে তালাক দেওয়ার বিষয়টিও প্রকাশ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি বলে এজাহারে বলা হয়েছে। একই সঙ্গে মামলা করলে কিংবা বিষয়টি মীমাংসার চেষ্টা চালালে বাদী ও রুমার সন্তানদের হত্যার পর লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা রুমা আক্তার ও কবির হোসেনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়।

এরপর রুমা আক্তারের স্বামী মনির হোসেনের ভাগনে মো. রিফাত মিয়া বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন।

পুলিশ জানিয়েছে, মামলার ভিত্তিতে রুমা আক্তার ও কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দীর্ঘদিন বিদেশে থাকা স্বামীর পাঠানো অর্থ ও স্বর্ণালংকারের বিষয়ে করা অভিযোগ ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। তবে মামলায় করা অর্থ আত্মসাৎ, স্বর্ণালংকার নিয়ে যাওয়া, হুমকি ও সম্পর্কের অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীর ‘সম্পর্কের’ অভিযোগে দুজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত