ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় ভাড়া বাসায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসা থেকে হোসনে আরা বৃষ্টি (২০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে পূর্ব লামাপাড়া এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হোসনে আরা বৃষ্টি ময়মনসিংহের নান্দাইল থানার মোহনপুর এলাকার মৃত দুলাল হোসেনের মেয়ে। প্রায় এক বছর আগে একই এলাকার মোঃ আনোয়ার হোসেনের (২৪) সঙ্গে তার বিয়ে হয়। স্বামী-স্ত্রী দুজনই পূর্ব লামাপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। বৃষ্টি একটি পোশাক কারখানায় চাকরি করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে আনোয়ার হোসেন কাজে চলে যান। ওই সময় বৃষ্টি বাসায় একাই ছিলেন। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে কাজ শেষে বাসায় ফিরে আনোয়ার দরজায় ধাক্কা দিলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরে বাড়ির মালিকের স্ত্রীকে সঙ্গে নিয়ে দরজা খোলার চেষ্টা করলে দেখা যায়, দরজাটি ভেতর থেকে প্লাস্টিকের ড্রাম দিয়ে আটকানো।

দরজা খুলে ভেতরে প্রবেশ করে তারা বৃষ্টিকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

সংবাদ পেয়ে ফতুল্লা থানার এসআই আশীষ কুমার দাস সঙ্গীয় নারী পুলিশ সদস্যসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো অভিযুক্ত বা আসামি গ্রেপ্তার হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ভাড়া বাসায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত