ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

চাষাঢ়ার যানজট কমাতে মাঠে টিপু, ট্রাফিক পুলিশ ও ব্যবসায়ী নেতাদের সমন্বিত উদ্যোগ

নারায়ণগঞ্জের ব্যস্ততম চাষাঢ়া এলাকায় যানজট নিরসনে ট্রাফিক বিভাগ, ব্যবসায়ী সংগঠন ও স্থানীয় সংশ্লিষ্টদের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও নারায়ণগঞ্জ মহানগর পুলিশিং কমিউনিটি কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে চাষাঢ়া ট্রাফিক চত্বরে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে চাষাঢ়া এলাকার যানজট পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং ট্রাফিক বিভাগ ও বেসরকারি ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

এ সময় অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুর সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা বলেন, চাষাঢ়ার মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় যানজট নিরসনে শুধু ট্রাফিক পুলিশের কার্যক্রম যথেষ্ট নয়। ব্যবসায়ী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সংশ্লিষ্টদের সমন্বিত ভূমিকা প্রয়োজন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করা গেলে চাষাঢ়া এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে তারা মনে করেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চাষাঢ়ার যানজট কমাতে মাঠে টিপু, ট্রাফিক পুলিশ ও ব্যবসায়ী নেতাদের সমন্বিত উদ্যোগ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ব্যস্ততম চাষাঢ়া এলাকায় যানজট নিরসনে ট্রাফিক বিভাগ, ব্যবসায়ী সংগঠন ও স্থানীয় সংশ্লিষ্টদের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও নারায়ণগঞ্জ মহানগর পুলিশিং কমিউনিটি কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে চাষাঢ়া ট্রাফিক চত্বরে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে চাষাঢ়া এলাকার যানজট পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং ট্রাফিক বিভাগ ও বেসরকারি ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

এ সময় অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুর সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা বলেন, চাষাঢ়ার মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় যানজট নিরসনে শুধু ট্রাফিক পুলিশের কার্যক্রম যথেষ্ট নয়। ব্যবসায়ী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সংশ্লিষ্টদের সমন্বিত ভূমিকা প্রয়োজন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করা গেলে চাষাঢ়া এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে তারা মনে করেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত