দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে সিলেটের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করায় প্রায়ই দুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন যানবাহন মালিক ও শ্রমিক নেতারা।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বিশ্বনাথ পুরানবাজারে সিলেট জেলা সিএনজি চালিত বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারিঅটোরিকশা শ্রমিক ইউনিয়ন-৭০৭-এর অন্তর্ভুক্ত বিশ্বনাথ শ্রমিক উপশাখা কার্যালয়ে এক যৌথ জরুরি সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় সিলেট-জগন্নাথপুর-বিশ্বনাথ-রামপাশা-লামাকাজি ও টুকেরবাজার রুটের মিনিবাস, কোস্টার, সিএনজি মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।
সভায় নেতারা বলেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের কারণে যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে। দুই জেলার সাধারণ মানুষ, যাত্রী ও পরিবহন শ্রমিকদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
নেতারা আরও বলেন, আগামী ২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর-টুকেরবাজার সড়ক সংস্কার শুরু না হলে পরিবহন মালিক-শ্রমিকদের পক্ষ থেকে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন-৭০৭-এর অন্তর্ভুক্ত বিশ্বনাথ শ্রমিক উপশাখার সভাপতি মো. এহসান আহমদ তৈমুছের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাস-মিনিবাস শ্রমিক শাখার সভাপতি মো. ছুনু মিয়া, সহসভাপতি আব্দুস শহিদ, সম্পাদক মো. ইরণ মিয়া, সহসম্পাদক জুবেল মিয়া, মালিক গ্রুপের সদস্য রাইসুল ইসলাম রাসেদ, বিশ্বনাথ শ্রমিক উপশাখার সাধারণ সম্পাদক সাকিল আহমদ সিতাব ও যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন।
এ সময় সিলেট-জগন্নাথপুর-রামপাশা-লামাকাজি-টুকেরবাজার মিনিবাস ও কোস্টার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মনিরসহ বাস-মিনিবাস মালিক-শ্রমিক এবং সিএনজি মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন