গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে ৭নংওয়ার্ডের মেম্বার পদপাথী একটি মহলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা, হুমকি-ধামকি ও অর্থ দাবির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় মেম্বার পদপ্রার্থী মোস্তফা কামাল ও তাঁর পরিবারের সদস্যরা।
সোমবার (১০ আগস্ট) তেলিহাটিতে মোস্তফা কামালের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মোস্তফা কামাল, তাঁর ছেলে ও মেয়ে উপস্থিত থেকে তাঁদের বিরুদ্ধে চলমান অপপ্রচার ও হয়রানির বিভিন্ন বিষয় তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে মোস্তফা কামাল অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে নানা ধরনের অপপ্রচার চালিয়ে আসছে। তিনি বাইরে বের হলে বিভিন্নভাবে হেনস্তা ও কটু মন্তব্যের শিকার হচ্ছেন বলেও দাবি করেন। এতে তিনি ও তাঁর পরিবার সামাজিক নিরাপত্তাহীনতা ও মানসিক চাপে রয়েছেন বলে জানান।
পরিবারের এক তরুণী সদস্য অভিযোগ করেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাঁদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি সমাধান বা ধামাচাপা দেওয়ার কথা বলে তাঁদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয় বলেও তিনি দাবি করেন। টাকা না দিলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা আরও বলেন, এসব অপপ্রচারের কারণে তাঁদের পরিবার সামাজিক ও মানসিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। পরিবারের একজন সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ায় তাঁর স্বাভাবিক জীবন ও পড়াশোনাও ব্যাহত হচ্ছে বলে তাঁরা দাবি করেন।
মোস্তফা কামাল বলেন, তাঁরা কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের সামাজিকভাবে হেয় করা এবং অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তাঁরা আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা প্রশাসনের কাছে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান। একই সঙ্গে মিথ্যা অপপ্রচার, হুমকি ও অর্থ দাবির সঙ্গে কেউ জড়িত থাকলে তদন্তসাপেক্ষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।
তবে সংবাদ সম্মেলনে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলোর বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীন সত্যতা যাচাইও করা সম্ভব হয়নি।
পরিবারের পক্ষ থেকে বলা হয়, তাঁরা কোনো ধরনের অন্যায়ের কাছে মাথা নত করবেন না এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টির সমাধান চান।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন