ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার

মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
এসআই রাসেল

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় একটি ফলের দোকান থেকে বিক্রেতার মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠায় থানা থেকে এক এসআই-কে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) আজমিরীগঞ্জ থানার ওসি আকবর হোসেন জানিয়েছেন, রাসেল মিয়া নামে ওই কর্মকর্তাকে গতকাল (সোমবার) বিকালে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

এর আগে শনিবার রাতে আজমিরীগঞ্জ বাজারের ফল বিক্রেতা রাজীব আহমেদের ফোন চুরি হয়।

দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এসআই রাসেল দোকানে ঢুকে ফল কিনছেন। কেনাকাটা শেষে তিনি সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করেন। দোকানের কাউন্টারে রাজীবের স্মার্ট ফোন রাখা ছিল। রাসেল সেই ফোনের ওপর একটি ফাইল ও নিজের মোবাইল ফোন রাখেন। কিছুক্ষণ পর রাজীবের সঙ্গে কথা বলতে বলতে দুটি ফোনই নিজের পকেটে তুলে নেন। এরপর তিনি ফলের ব্যাগে নিয়ে দোকান থেকে বেরিয়ে যান।

নিজের ফোন খুঁজে না পেয়ে ওই বিক্রেতা দোকানের সিসিটিভি ফুটেজ দেখে চুরির বিষয়ে নিশ্চিত হন।

এ বিষয়ে রাজীব জানান, তিনি ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে ফোন ফেরত দিতে বলেন।

এসআই রাসেল আমাকে বলেন, মোবাইল ফোনটি নিয়ে যাওয়ার পর তিনি হারিয়ে ফেলেছেন। এ কারণেই তিনি আমাকে ১৫ হাজার টাকা দিয়েছেন,’ বলেন তিনি।

তথ্যের সত্যতা নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ওসি আকবর হোসেন বলেন, ‘আমি নিজেও সিসিটিভি ফুটেজটি দেখেছি। এ ঘটনায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানোর পর গতকাল রাসেলকে হবিগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।’

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত