বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা, বার্ষিক বাজেট ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফাইন্যান্স কমিটির সভাপতি, ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি; ডিরেক্টর, এডব্লিউটি (এডুকেশন ডিভিশন) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনিসুর রহমান, এনডিসি, এএফডব্লিওসি, পিএসসি (অবঃ); ট্রেজারার কর্ণেল মহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অবঃ); কর্ণেল মোহাম্মদ নাজমুল হক, পিএসসি, কর্ণেল অ্যাডমিন, এরিয়া সদর দপ্তর, কুমিল্লা এরিয়া; সঞ্জিব কুমার দাশ, এফসিএ; মনজুরুল ইসলাম ভূঁইয়া, এসিএ, এসিএমএ এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. ফাতেমা জোহারা উপস্থিত ছিলেন।
সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ফাইন্যান্স ও অ্যাকাউন্টস) এস. এম. সিরাজুল মুনির।
সভায় বাইউস্টের ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমের আর্থিক পরিকল্পনা, বার্ষিক বাজেট এবং বিভিন্ন খাতে অর্থ ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আর্থিক পরিকল্পনা ও বাজেট বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন কমিটির সদস্যরা।
আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা ও বার্ষিক বাজেটসংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন