ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ডে অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ এনআইসিও-সম্বলিত বাংলাদেশ নবজাতক হাসপাতাল ও কুড়িয়ে পাওয়া শিশুদের নিরাপদ আশ্রয়স্থল ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন পরিদর্শন করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর, এমপি।
সোমবার (১০ আগস্ট) রাতে হাসপাতাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন প্রায় ২৫০ জন নবজাতকের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গে নবজাতকদের চিকিৎসা, সেবা ও হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন।
পরিদর্শনের একপর্যায়ে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে থাকা চারজন অসহায় ও পরিত্যক্ত নবজাতকের সঙ্গে সময় কাটান প্রতিমন্ত্রী। শিশুদের প্রতি তাঁর আন্তরিকতা ও মমত্ববোধ উপস্থিতদের নজর কাড়ে।
পরে হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও নবজাতকদের জন্য আরও উন্নত, নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি। এ কাজে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ নবজাতক হাসপাতালের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. মুজিবুর রহমান মুজিব বলেন, প্রতিমন্ত্রীর পরামর্শ ও সহযোগিতার আশ্বাস নবজাতকদের চিকিৎসাসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রতিমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন এবং অসহায় নবজাতকদের প্রতি আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অধ্যাপক ডা. মুজিবুর রহমান মুজিব অসহায় ও পরিত্যক্ত শিশুদের পাশে দাঁড়ানোর কারণে দেশব্যাপী পরিচিতি অর্জন করেছেন। কুড়িয়ে পাওয়া বা অসহায় শিশুদের সন্ধান পেলেই তাদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে ছুটে যান তিনি।
নিজের মানবিক উদ্যোগ সম্পর্কে অধ্যাপক ডা. মুজিবুর রহমান মুজিব বলেন, “চিকিৎসাসেবা আমার শুধু পেশা নয়, এটি আমার নেশায় পরিণত হয়েছে। আমি আমার জীবদ্দশায় অসহায় পথশিশুদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করে যেতে চাই।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন