কুমিল্লায় বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বাইউস্ট) বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে ‘আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) ফর বিএইটিই অ্যাক্রেডিটেশন’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে ওবিই-এর বিভিন্ন দিক, বিএইটিই-এর প্রয়োজনীয়তা, প্রকৌশল শিক্ষায় ওবিই বাস্তবায়নের কৌশল, বিএইটিই-এর মানদণ্ড অনুযায়ী একাডেমিক ও প্রশাসনিক প্রস্তুতি, কোর্স আউটকাম অর্জনের মূল্যায়ন, প্রোগ্রাম আউটকাম বাস্তবায়ন এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. তহিদুর রহমান। প্রশিক্ষণে তিনটি পৃথক সেশন পরিচালনা করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. নার্গিস পারভীন, সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাফিউল আলম।
প্রশিক্ষণে সিএসই, ইইই ও সিই বিভাগের সব শিক্ষকসহ প্রকৌশল বিভাগের কোর্স পরিচালনাকারী অন্যান্য বিভাগের শিক্ষকরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.) এবং পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ (অব.) উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ওবিই কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বিএইটিই অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন