জননিরাপত্তা, মাদক ও কিশোর অপরাধ দমনে জোরালো পদক্ষেপের নির্দেশনা নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনবান্ধব রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম পর্যালোচনা করা হয়। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং কিশোর অপরাধ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় জেলার জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার এবং কিশোর অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন