সমাজসেবা, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কাশীপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হাবিবুর রহমানকে সম্মাননা পদক প্রদান করেছে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস)।
সম্প্রতি রাজধানীতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাইসসের মহাসচিব এম. সাইফুল ইসলাম মোয়াজ্জেম তার হাতে সম্মাননা পদক তুলে দেন। এ সময় তিনি হাবিবুর রহমানকে সংস্থার কোট পিন পরিয়ে দেন এবং একটি কর্পোরেট মেম্বারশিপ কার্ড ও সনদ প্রদান করেন।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, কর্পোরেট মেম্বারশিপ কার্ডের মাধ্যমে মোঃ হাবিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা দেশের প্রায় ৫০টি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ ছাড়ে সেবা গ্রহণের সুযোগ পাবেন।
সম্মাননা গ্রহণের পর মোঃ হাবিবুর রহমান এ স্বীকৃতির জন্য বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্যে মহাসচিব এম. সাইফুল ইসলাম মোয়াজ্জেম বলেন, গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি জনকল্যাণে আরও আন্তরিকভাবে কাজ করার জন্য সকল জনপ্রতিনিধির প্রতি আহ্বান জানান। পাশাপাশি ইউপি সদস্যদের প্রাতিষ্ঠানিক মর্যাদা বৃদ্ধি, কার্যক্রম সম্প্রসারণ এবং আর্থিক সক্ষমতা উন্নয়নে বাইসসের প্রস্তাবিত সুপারিশসমূহ বাস্তবায়নে সরকারের ইতিবাচক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন