কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং বাস স্টেশনের অদূরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে 'সৌখিন এক্সপ্রেস' নামের একটি যাত্রীবাহী গাড়ি।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলার সময় হঠাৎ চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় গাড়িতে থাকা যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান তবে
প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে যাত্রীদের নিরাপদে উদ্ধার করতে সহায়তা করেন।
স্থানীয়দের দাবি, অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন