ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

জুলাই শহীদদের প্রতি বাস মালিক-শ্রমিক নেতাদের শ্রদ্ধা নিবেদন

ছবি: প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজিত কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার, সাম্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই গণহত্যার বিচার, আহতদের যথাযথ পুনর্বাসন এবং জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা সময়ের দাবি। একই সঙ্গে জনগণের গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বাস মালিক সমিতির সভাপতি মাহাবুব উল্লা তপন, কার্যকরী সভাপতি সাখাওয়াত হোসেন রানা, সাধারণ সম্পাদক রওশন আলী সরকার, আকরাম সিকদার, খোরশেদ, আমিনুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জুলাই শহীদদের প্রতি বাস মালিক-শ্রমিক নেতাদের শ্রদ্ধা নিবেদন

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজিত কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার, সাম্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই গণহত্যার বিচার, আহতদের যথাযথ পুনর্বাসন এবং জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা সময়ের দাবি। একই সঙ্গে জনগণের গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বাস মালিক সমিতির সভাপতি মাহাবুব উল্লা তপন, কার্যকরী সভাপতি সাখাওয়াত হোসেন রানা, সাধারণ সম্পাদক রওশন আলী সরকার, আকরাম সিকদার, খোরশেদ, আমিনুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত