জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এলডিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা এলডিপির আহ্বায়ক কামাল প্রধান। সভায় সভাপতিত্ব করেন জেলা এলডিপির সদস্য সচিব মোক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা এলডিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর খান, কেন্দ্রীয় সদস্য ডা. মনির চৌধুরী এবং নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক মো. মাসুম মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে কামাল প্রধান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হয়েছে এবং আন্দোলনের প্রত্যাশা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তিনি বিএনপির কিছু নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি, ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠার বিষয়টি উল্লেখ করে এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তিনি অভিযোগ করেন, শরিক দলের নেতাকর্মীদের কেবল জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মূল্যায়ন করা হয়, অন্য সময় তাদের যথাযথ গুরুত্ব দেওয়া হয় না। একই সঙ্গে ভুয়া ফেসবুক আইডি ও ই-মেইল ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর প্রসঙ্গ টেনে কামাল প্রধান বলেন, রাজনৈতিক কারণে অতীতে তিনি একাধিক মামলার আসামি হয়েছেন। এর মধ্যে কয়েকটিতে নিম্ন আদালত থেকে খালাস পেয়েছেন এবং দুটি মামলা বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে অপপ্রচার চালিয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার বিষয়ে জোটের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেছে।
বক্তব্যের শেষে কামাল প্রধান বিএনপি ও এর শরিক দলগুলোর মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়ে বলেন, অপরাধীদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় না দিয়ে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হলে জোট আরও শক্তিশালী হবে।
সভায় জেলা ও মহানগর এলডিপির নেতাকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন