ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে "জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার জেলা শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং আহত জুলাইযোদ্ধাদের সাহসিকতা ও অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের একপর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং জেলার বিশিষ্ট ব্যক্তিরা।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন