'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' উপলক্ষে মঙ্গলবার (০৫ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জুলাই শহিদদের স্মরণে নির্মিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সকালে আয়োজিত এ কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি মহান জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের স্মরণে নীরবতা পালন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচি মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন