নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মোক্তার আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নিভানা খায়ের জেসি আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মোক্তার আলী নারায়ণগঞ্জের গোগনগর এলাকার বাড়িরটেকের মৃত মোকসেদ আলীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২০ নভেম্বর ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকায় পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মোক্তার আলী তার স্ত্রী ফাতেমা আক্তার রেখাকে ছুরিকাঘাত করে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ মোক্তার আলীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, উপস্থাপিত প্রমাণ ও অন্যান্য নথি পর্যালোচনা শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় মোক্তার আলীকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডের রায় প্রদান করেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন