ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরাতে সরকার একযোগে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়ার পাশাপাশি তার বাংলাদেশে প্রত্যাবর্তন সহজতর করতে সরকার সক্রিয়ভাবে কূটনৈতিক চ্যানেলগুলো ব্যবহার করছে।’

আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বেনজীর আহমেদ যাতে দেশটি ছাড়তে না পারেন, এজন্য শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন আদালত।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত একটি ‘ল’ ফার্মকে আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহ করতে এবং অবিলম্বে জামিন বাতিলের আবেদন দাখিল করতে নির্দেশনা দিয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, তার (বেনজীর) আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রও আদালতে জমা দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার সন্দেহ করছে যে সাবেক পুলিশপ্রধানের একাধিক দেশের পাসপোর্ট থাকতে পারে। এ বিষয়টি সরকারের আইনি কৌশল প্রণয়নের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরাতে সরকার একযোগে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়ার পাশাপাশি তার বাংলাদেশে প্রত্যাবর্তন সহজতর করতে সরকার সক্রিয়ভাবে কূটনৈতিক চ্যানেলগুলো ব্যবহার করছে।’

আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বেনজীর আহমেদ যাতে দেশটি ছাড়তে না পারেন, এজন্য শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন আদালত।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত একটি ‘ল’ ফার্মকে আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহ করতে এবং অবিলম্বে জামিন বাতিলের আবেদন দাখিল করতে নির্দেশনা দিয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, তার (বেনজীর) আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রও আদালতে জমা দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার সন্দেহ করছে যে সাবেক পুলিশপ্রধানের একাধিক দেশের পাসপোর্ট থাকতে পারে। এ বিষয়টি সরকারের আইনি কৌশল প্রণয়নের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হচ্ছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত