নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রায় দুই বছর আগে থানা থেকে লুট হওয়া একটি শটগান পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের সিংগারপুর এলাকার বাসিন্দা মো. রেজাউল করিম (৪৬) নিজ মালিকানাধীন পুকুরে মাছ ধরার সময় জালে একটি শটগান উঠে আসে। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেনকে অবহিত করেন।
ওসির নির্দেশে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ বিন আসাদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করেন। যাচাই-বাছাই শেষে পুলিশ নিশ্চিত হয়, এটি ২০২৪ সালের ৫ আগস্ট আড়াইহাজার থানা থেকে লুট হওয়া শটগানগুলোর একটি। উদ্ধার হওয়া অস্ত্রটির বাট নম্বর ৬৫১।
পরে জিডি মূলে পুকুরের উত্তর-পূর্ব পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রটি সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন