ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

কাশিমপুর ভূমি অফিস

অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের তহসিলদারসহ ৪ কর্মকর্তা–কর্মচারীকে সাময়িক বহিষ্কার করেছেন জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া। সোমবার (৩ আগস্ট) সকালে গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া আকস্মিক পরিদর্শনে যান দুই ইউনিয়ন ভূমি অফিসে।

এ সময় সেবা প্রত্যাশীরা তার কাছে নানা অভিযোগ করেন। এ সময় অনিয়মের অভিযোগে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ওয়াজেদ আলী খানসহ চারজনকে সাময়িক বরখাস্ত করেন। 

পরে জেলা প্রশাসক সফিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। সেখানেও অনিয়মের অভিযোগে তহশিলদারকে সতর্ক করেন।

এদিকে, কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্তের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকরভাবে ‘গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা–কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে’ এমন দাবি ছড়িয়ে পড়ে। যদিও এ তথ্যটি সঠিক নয়। শুধু ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা–কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের তহসিলদারসহ ৪ কর্মকর্তা–কর্মচারীকে সাময়িক বহিষ্কার করেছেন জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া। সোমবার (৩ আগস্ট) সকালে গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া আকস্মিক পরিদর্শনে যান দুই ইউনিয়ন ভূমি অফিসে।

এ সময় সেবা প্রত্যাশীরা তার কাছে নানা অভিযোগ করেন। এ সময় অনিয়মের অভিযোগে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ওয়াজেদ আলী খানসহ চারজনকে সাময়িক বরখাস্ত করেন। 

পরে জেলা প্রশাসক সফিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। সেখানেও অনিয়মের অভিযোগে তহশিলদারকে সতর্ক করেন।

এদিকে, কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্তের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকরভাবে ‘গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা–কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে’ এমন দাবি ছড়িয়ে পড়ে। যদিও এ তথ্যটি সঠিক নয়। শুধু ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা–কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত