টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে চট্টগ্রাম-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে দিনদুপুরে যাত্রীবাহী বাস থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও একাধিক মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে একদল মুখোশধারী ডাকাত।
রোববার দুপুরে টেকনাফের দমদমিয়া এলাকার ১৪ নম্বর ব্রিজে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, টেকনাফ সদরের উদ্দেশ্যে যাত্রীবাহী বাসটি দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা ৫ থেকে ৬ জনের একটি মুখোশধারী ডাকাত দল বাসটির গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্র, দা ও ছুরি নিয়ে তারা বাসে উঠে চালক ও যাত্রীদের জিম্মি করে ফেলে।
ভুক্তভোগী যাত্রীরা জানান, ডাকাতরা অল্প সময়ের মধ্যেই বাসে থাকা যাত্রীদের মোবাইল ফোন, মানিব্যাগ, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে প্রাণনাশ ও মারধরের হুমকি দেওয়া হয়। কয়েক মিনিটের মধ্যেই ডাকাত দল ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে। পাশাপাশি মহাসড়কে নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দিনদুপুরে ব্যস্ততম মহাসড়কে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দা, যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মহাসড়কে নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি এবং জড়িত ডাকাতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন