ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

১,০৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে এ বাজেট উপস্থাপন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল কালাম, আজহারুল ইসলাম মান্নান, জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা।

বাজেট বক্তৃতায় প্রশাসক সাখাওয়াত হোসেন খান জানান, প্রস্তাবিত বাজেটে ড্রেন, সেতু ও কালভার্ট নির্মাণ, বৃক্ষরোপণ, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তি খাতে বিশেষ গুরুত্ব দিয়ে বরাদ্দ রাখা হয়েছে।

তিনি আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকা এবং মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯৩০ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৪০২ টাকা।

বাজেট উপস্থাপনা শেষে প্রশাসক উপস্থিত নাগরিক ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বাজেট বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

১,০৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে এ বাজেট উপস্থাপন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল কালাম, আজহারুল ইসলাম মান্নান, জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা।

বাজেট বক্তৃতায় প্রশাসক সাখাওয়াত হোসেন খান জানান, প্রস্তাবিত বাজেটে ড্রেন, সেতু ও কালভার্ট নির্মাণ, বৃক্ষরোপণ, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তি খাতে বিশেষ গুরুত্ব দিয়ে বরাদ্দ রাখা হয়েছে।

তিনি আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকা এবং মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯৩০ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৪০২ টাকা।

বাজেট উপস্থাপনা শেষে প্রশাসক উপস্থিত নাগরিক ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বাজেট বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত