নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাজহারুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানসাদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাজহারুল ইসলাম সুলতানসাদী গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা মাজহারুল ইসলামকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন