ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ভাসুর গ্রেপ্তার

আলাল

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে তাঁর ভাসুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় ভুক্তভোগী নিজ বাড়িতে একা ছিলেন। এ সুযোগে তাঁর স্বামীর বড় ভাই (ভাসুর) আলাল (৪০) কৌশলে ঘরে প্রবেশ করেন। পরে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দিয়ে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। একপর্যায়ে ভুক্তভোগী অচেতন হয়ে পড়লে অভিযুক্ত তাঁকে মৃত ভেবে ঘটনাস্থল ত্যাগ করেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী পরে সুস্থ হয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপর গত রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে তিনি আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আলালকে গ্রেপ্তার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়েছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ধর্ষণের মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ভাসুর গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে তাঁর ভাসুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় ভুক্তভোগী নিজ বাড়িতে একা ছিলেন। এ সুযোগে তাঁর স্বামীর বড় ভাই (ভাসুর) আলাল (৪০) কৌশলে ঘরে প্রবেশ করেন। পরে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দিয়ে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। একপর্যায়ে ভুক্তভোগী অচেতন হয়ে পড়লে অভিযুক্ত তাঁকে মৃত ভেবে ঘটনাস্থল ত্যাগ করেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী পরে সুস্থ হয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপর গত রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে তিনি আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আলালকে গ্রেপ্তার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়েছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ধর্ষণের মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত