সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধ, মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং দমন এবং পারিবারিক সহিংসতা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাউফল উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি তরুণ প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় তিনি ঘোষণা দেন, মাদক কারবারিদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করলে তথ্যদাতাকে নগদ ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তিনি গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, মাদক নির্মূল, কিশোর অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে তিনি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। তিনি বলেন, প্রশাসনের একার পক্ষে সমাজের সব সমস্যা মোকাবিলা সম্ভব নয়; এজন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতার বিকল্প নেই।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ ফিরোজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
বক্তারা বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধ, পারিবারিক মূল্যবোধ জোরদার, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধ এবং কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, সচেতন নাগরিক, দায়িত্বশীল নেতৃত্ব এবং সম্মিলিত সামাজিক উদ্যোগের মাধ্যমেই একটি নিরাপদ, সুন্দর, মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন