ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নওগাঁয় পুলিশের বিশেষ অভিযান: ৮০৫ লিটার চোলাই মদের উপকরণ জব্দ

নওগাঁর পোরশায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার

নওগাঁর পোরশায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার ও ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় ও পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমানের নেতৃত্বে সোমবার ২৭ জুলাই সন্ধ্যায় মশিদপুর ইউনিয়নের দেশীপাড়া (আদিবাসী পাড়া) এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানকালে চিহ্নিত মাদক কারবারি লক্ষণ মুর্মু, সুমন কিসকু এবং শ্রীমতি আরতি হাসদার বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে তাদের বাড়ি থেকে ২৭টি বড় সিলভারের পাতিল ও ৯টি প্লাস্টিকের বালতি উদ্ধার করা হয়। এগুলোতে সংরক্ষিত ৮০৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) এবং ৮ লিটার তৈরি চোলাই মদ জব্দ করা হয়।

আইনানুযায়ী উদ্ধারকৃত আলামতের প্রয়োজনীয় নমুনা সংরক্ষণ করে অবশিষ্ট ওয়াশ ও জাওয়া পরিবহনে অনুপযোগী এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় উপস্থিত সাক্ষীদের সামনে ধ্বংস করা হয়।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় পুলিশের বিশেষ অভিযান: ৮০৫ লিটার চোলাই মদের উপকরণ জব্দ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

নওগাঁর পোরশায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার ও ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় ও পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমানের নেতৃত্বে সোমবার ২৭ জুলাই সন্ধ্যায় মশিদপুর ইউনিয়নের দেশীপাড়া (আদিবাসী পাড়া) এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানকালে চিহ্নিত মাদক কারবারি লক্ষণ মুর্মু, সুমন কিসকু এবং শ্রীমতি আরতি হাসদার বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে তাদের বাড়ি থেকে ২৭টি বড় সিলভারের পাতিল ও ৯টি প্লাস্টিকের বালতি উদ্ধার করা হয়। এগুলোতে সংরক্ষিত ৮০৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) এবং ৮ লিটার তৈরি চোলাই মদ জব্দ করা হয়।

আইনানুযায়ী উদ্ধারকৃত আলামতের প্রয়োজনীয় নমুনা সংরক্ষণ করে অবশিষ্ট ওয়াশ ও জাওয়া পরিবহনে অনুপযোগী এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় উপস্থিত সাক্ষীদের সামনে ধ্বংস করা হয়।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত