ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

আড়াইহাজারে ছিনতাইয়ের পর গণপিটুনি, আহত ছিনতাইকারী হাসপাতালে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে পালানোর সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছেন মিদুল (৩০) নামে এক অভিযুক্ত ছিনতাইকারী। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার নজরুল ইসলাম নামের এক ব্যক্তিও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। পরে পুলিশ দুজনকেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণী মোড় এলাকার পাকা সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মরদাসাদী গ্রামের কাদেরের ছেলে নজরুল ইসলাম চারজন রোগীকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। ভোরের নির্জন সময়ে তারা কল্যাণী মোড় এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল তাদের গতিরোধ করে।

এ সময় ছিনতাইকারীরা নজরুল ইসলামের কাছে থাকা আনুমানিক ৪ থেকে ৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। নজরুল ইসলাম বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আহত অবস্থায় নজরুল ইসলাম বিষয়টি স্বজন ও স্থানীয়দের জানালে এলাকাবাসী চারদিকে ছড়িয়ে পড়ে ছিনতাইকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে মিদুল (৩০) নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করতে সক্ষম হন। তবে তার সঙ্গে থাকা অন্য সহযোগীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিকে ছিনতাইকারী সন্দেহে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মিদুলকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত নজরুল ইসলামও।

ওসি আরও জানান, ঘটনায় জড়িত অন্য ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আড়াইহাজারে ছিনতাইয়ের পর গণপিটুনি, আহত ছিনতাইকারী হাসপাতালে

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত