ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

মাঠ প্রশাসনের কর্মকর্তার জন্য ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন মাঠ প্রশাসনে কর্মরত সার্ভেয়ার ও কানুনগোদের ঘন ঘন বদলি বা পদায়ন নিরুৎসাহিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার।

জনসেবার ধারাবাহিকতা নিশ্চিত করতে বিশেষ প্রশাসনিক প্রয়োজন ছাড়া এসব কর্মকর্তা-কর্মচারীকে কমপক্ষে দুই বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে সম্প্রতি জারি করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, মাঠ প্রশাসনে রাজস্ব ব্যবস্থাপনার দুটি গুরুত্বপূর্ণ পদ হলো সার্ভেয়ার ও কানুনগো। ভূমি জরিপ, রেকর্ড সংরক্ষণ, নামজারি, ভূমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আদেশে আরো বলা হয়, প্রজাতন্ত্রের কর্মচারীদের পক্ষ থেকে বদলির জন্য তদবির করা সরকারি চাকরির বিধিবিধানের পরিপন্থী। তাই এ ধরনের অনৈতিক তদবির থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন এ নির্দেশনা কার্যকর হলে মাঠপর্যায়ের ভূমি প্রশাসনে দক্ষতা ও স্থিতিশীলতা বাড়বে। একই সঙ্গে ভূমিসংক্রান্ত সেবার ধারাবাহিকতা বজায় থাকবে, প্রশাসনিক জটিলতা কমবে এবং সাধারণ মানুষের ভোগান্তিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সময়ে সার্ভেয়ার ও কানুনগোদের ঘন ঘন বদলি বা পদায়নের কারণে অনেক এলাকায় ভূমিসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ফলে সাধারণ মানুষ সময়মতো কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে বিলম্ব হচ্ছে।

এ পরিস্থিতিতে বিশেষ প্রশাসনিক প্রয়োজন ছাড়া সার্ভেয়ার ও কানুনগোদের নিজ নিজ কর্মস্থল বা পদায়নকৃত স্থান থেকে অন্যত্র বদলি বা পদায়ন না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব কর্মকর্তা-কর্মচারীকে কমপক্ষে দুই বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে বলা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান স্বাক্ষরিত এ আদেশ ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, দেশের সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মাঠ প্রশাসনের কর্মকর্তার জন্য ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত