ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

তিনজনের অবস্থা গুরুতর

রামুতে বনখেকোদের হামলায় বন বিভাগের ৫ কর্মকর্তা-কর্মচারী আহত

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের রামুর সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পানের বরজ উচ্ছেদে অভিযান চালাতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বন বিভাগ।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগের দাবি, সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পানের বরজ উচ্ছেদে আইনানুগ অভিযান পরিচালনার সময় একদল ভূমিদস্যু বনকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।

আহতরা হলেন পানেরছড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, বাগান মালি মো. সাজিদ এবং ইআরটি সদস্য মিজানুর রহমান। তাদের মধ্যে রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমসহ তিনজনের শারীরিক অবস্থা গুরুতর। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে পাঠানো হতে পারে বলে জানা গেছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংরক্ষিত বনভূমি রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে অবৈধ দখল উচ্ছেদে গেলে বনকর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় পানেরছড়া সমিতিপাড়া ও দক্ষিণ মিঠাছড়ি এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নাজির (৫০), সাহাবউদ্দিন, জসিম ও আবদুল্লাহর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এছাড়া হামলায় আরও কয়েকজন অংশ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী।

বন বিভাগের একাধিক কর্মকর্তা জানান, সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করতে গেলেই একটি প্রভাবশালী চক্র বারবার হামলা, বাধা ও ভয়ভীতি প্রদর্শনের পথ বেছে নিচ্ছে। সর্বশেষ এই হামলার ঘটনায় বনকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং বনভূমি রক্ষায় আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জোরালো হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রামুতে বনখেকোদের হামলায় বন বিভাগের ৫ কর্মকর্তা-কর্মচারী আহত

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত