ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ছবি: প্রতিনিধি

মিথ্যা মামলায় গ্রেপ্তার ঢাকা প্রতিদিন-এর অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকসহ গ্রেপ্তারকৃত সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক নেতৃবৃন্দ ও সংগঠনের সদস্যরা অংশ নেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মিথ্যা মামলায় গ্রেপ্তার হাফিজুর রহমান শফিকসহ সকল সাংবাদিকের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মাসাস চেয়ারম্যান মীর্জা ফসিহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “স্বাধীন সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি অবিলম্বে গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় বক্তব্য দেন মো. শাহরিয়া, সাপ্তাহিক দেশপত্র-এর প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, কুমিল্লা প্রেসক্লাবের নেতা বাহার উদ্দিন রায়হান, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য মোতালিব হোসেন, মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি, সময় এডিশন-এর সম্পাদক এবং সংগঠনের সদস্য আবুল খায়ের।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তার গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। তারা গ্রেপ্তারকৃত সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধন শেষে উপস্থিত সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তি না দেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

মিথ্যা মামলায় গ্রেপ্তার ঢাকা প্রতিদিন-এর অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকসহ গ্রেপ্তারকৃত সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক নেতৃবৃন্দ ও সংগঠনের সদস্যরা অংশ নেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মিথ্যা মামলায় গ্রেপ্তার হাফিজুর রহমান শফিকসহ সকল সাংবাদিকের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মাসাস চেয়ারম্যান মীর্জা ফসিহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “স্বাধীন সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি অবিলম্বে গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় বক্তব্য দেন মো. শাহরিয়া, সাপ্তাহিক দেশপত্র-এর প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, কুমিল্লা প্রেসক্লাবের নেতা বাহার উদ্দিন রায়হান, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য মোতালিব হোসেন, মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি, সময় এডিশন-এর সম্পাদক এবং সংগঠনের সদস্য আবুল খায়ের।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তার গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। তারা গ্রেপ্তারকৃত সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধন শেষে উপস্থিত সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তি না দেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত