ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সাবেক এমপি শিউলি আজাদ জামিনে মুক্তি

সাবেক এমপি শিউলি আজাদ জামিনে  মুক্তি

ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) জামিন পেয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হলেও আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) জানাজানি হয়। 

উম্মে ফাতেমা নাজমা বেগম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি প্রয়াত এ কে এম ইকবাল আজাদের সহধর্মিণী।

২০২৪ সালের ৬ অক্টোবর রাতে ঢাকার নিকেতনের বাসা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রাতেই তাঁকে সরাইল থানা-পুলিশের জিম্মায় দেওয়া হয়। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর সরাইল থানায় করা একটি হত্যা মামলায় উম্মে ফাতেমা নাজমা বেগমকে গ্রেফতার করা হয়।

সরাইল থানা সূত্রে জানা গেছে, ৩ সেপ্টেম্বর উম্মে ফাতেমা নাজমা বেগম, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ৬৭ নেতা-কর্মীর বিরুদ্ধে সরাইল থানায় একটি হত্যা মামলা হয়। তিনি ওই মামলার ৪ নম্বর আসামি। 

জানা গেছে, গ্রেফতারের পর উম্মে ফাতেমাকে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়। বিভিন্ন মামলায় জামিন পেলে তাকে অন্যান্য মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়।

সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগমের আইনজীবী জয়নাল উদ্দিন জানান, হয়রানি, আগাম গ্রেফতার, নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানো এবং অন্য কোনো মামলার এজাহারে অন্তর্ভুক্ত না করার নির্দেশনা চেয়ে কারাগারে থাকা সাবেক সংসদ সদস্যের পক্ষে উচ্চ আদালতে একটি রিট আবেদন করা হয়। উচ্চ আদালত সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি রুল জারি করে আবেদনকারীকে হয়রানি ও আগাম গ্রেফতার থেকে বিরত থাকার নির্দেশ দেন।

জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. মজিবুর রহমান মজুমদার জানান, মঙ্গলবার রাতে কারাগার থেকে তিনি জামিনে বের হন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সাবেক এমপি শিউলি আজাদ জামিনে মুক্তি

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত