ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত পরিবারকে কেয়ার বাংলাদেশের সহায়তা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ। জরুরি সহায়তা হিসেবে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও গৃহস্থালির ব্যবহার্য পণ্য পেয়ে স্বস্তি ফিরেছে ক্ষতিগ্রস্ত পরিবারটির মাঝে।

জানা গেছে, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামের চাদনী আকতার (২৮) ও তার স্বামী আমিনুল শেখের সংসারটি দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে চলছিল। দিনমজুর আমিনুল শেখের স্বল্প আয়ে কোনো রকমে সংসার পরিচালিত হলেও সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের বসতঘরসহ সব আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এতে মুহূর্তের মধ্যেই নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি।

প্রতিবেশীরা জানান, বিয়ের প্রায় চার বছর অতিবাহিত হলেও দম্পতির কোনো সন্তান হয়নি। সীমিত আয়ের এ পরিবারটি আগুনের ঘটনায় শুধু ঘরই হারায়নি, হারিয়েছে জীবনের ন্যূনতম নিরাপত্তাবোধও। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিল তারা।

এমন পরিস্থিতিতে কেয়ার বাংলাদেশের পক্ষ থেকে জরুরি ত্রাণ সহায়তা প্রদান করা হলে নতুন করে আশার আলো দেখতে শুরু করে পরিবারটি। প্রয়োজনীয় পারিবারিক সামগ্রী ও সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চাদনী আকতার ও তার স্বজনরা।

এলাকাবাসী বলেন, ঝড় কিংবা বন্যায় অনেক সময় কিছু না কিছু রক্ষা পায়, কিন্তু আগুন লাগলে মানুষ একেবারে সর্বস্বান্ত হয়ে যায়। চাদনীদের পরিবারও ঠিক তেমনই সব হারিয়ে ফেলেছিল। এই কঠিন সময়ে কেয়ার বাংলাদেশ তাদের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

স্থানীয়রা আরও বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে এ ধরনের মানবিক সহায়তা সমাজে আশার বার্তা পৌঁছে দেয়। তারা কেয়ার বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত পরিবারকে কেয়ার বাংলাদেশের সহায়তা

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত