ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লার হাজীগঞ্জে ফুটবল সমর্থকদের সংঘর্ষ: ভাঙচুর, লুটপাট ও ককটেল বিস্ফোরণ, আহত ৮

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার হাজীগঞ্জ এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর, লুটপাট এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচে ব্রাজিল পরাজিত হওয়ার পর আর্জেন্টিনা সমর্থক হাবিবের সঙ্গে এক ব্রাজিল সমর্থকের বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয় যুবক অপূর্ব পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরবর্তীতে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা স্পেনের কাছে পরাজিত হওয়ার পর হাবিবকে নিয়ে কটূক্তি করা হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাতে হাবিবের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন নারী-পুরুষ দেশীয় অস্ত্র নিয়ে অপূর্বের বাড়িসহ পাশের কয়েকটি বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন স্থানীয়রা। হামলার সময় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের ধাওয়া দিলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর আলম বলেন, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লার হাজীগঞ্জে ফুটবল সমর্থকদের সংঘর্ষ: ভাঙচুর, লুটপাট ও ককটেল বিস্ফোরণ, আহত ৮

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার হাজীগঞ্জ এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর, লুটপাট এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচে ব্রাজিল পরাজিত হওয়ার পর আর্জেন্টিনা সমর্থক হাবিবের সঙ্গে এক ব্রাজিল সমর্থকের বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয় যুবক অপূর্ব পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরবর্তীতে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা স্পেনের কাছে পরাজিত হওয়ার পর হাবিবকে নিয়ে কটূক্তি করা হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাতে হাবিবের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন নারী-পুরুষ দেশীয় অস্ত্র নিয়ে অপূর্বের বাড়িসহ পাশের কয়েকটি বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন স্থানীয়রা। হামলার সময় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের ধাওয়া দিলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর আলম বলেন, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত