প্রিয়া রহমান : খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডে যুবদলের আংশিক কমিটি ঘোষণার পর তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ত্যাগী, সক্রিয় ও মামলা-হামলার শিকার নেতাকর্মীদের বাদ দিয়ে অপরিচিত, নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের পদায়নের অভিযোগ উঠেছে। এমনকি বিএনপির বিভিন্ন কমিটিতে থাকা ব্যক্তিদেরও যুবদলের কমিটিতে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন নেতাকর্মীরা।
মহানগর যুবদলের সাবেক ও বর্তমান একাধিক নেতার অভিযোগ, নতুন কমিটিগুলোর ৯০ শতাংশের বেশি নেতাকর্মী তৃণমূলের কাছে অপরিচিত। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা, মাদক মামলায় সংসৃষ্টতার অভিযোগ থাকা কয়েকজনকেও কমিটিতে পদ দেওয়া হয়েছে বলে দাবি তাদের।
এদিকে দীর্ঘদিনের ত্যাগী নেতাদের মধ্যে ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী এবং ৭ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুনের নতুন কমিটিতে জায়গা হয়নি। ইয়াকুব আলী বলেন, কারাগারে থাকা অবস্থায় সন্তানের জন্ম হয়েছে, আবার কারাগারে থাকতেই সন্তানকে হারিয়েছি। প্যারোলে মুক্তি নিয়ে দাফনে অংশ নিয়েছি। অথচ নতুন কমিটির কাউকেই আমি চিনি না।
হাসান আল মামুন বলেন, দলের দুঃসময়ে রাজপথে ছিলাম, হামলা-মামলার শিকার হয়েছি। এখন জীবিকার জন্য ইজিবাইক চালাই। তারপরও নতুন কমিটিতে জায়গা হয়নি।
মহানগর যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাপ্পি বলেন, দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, তাদের মূল্যায়ন করা উচিত ছিল। তৃণমূলের মতামত ও নেতাকর্মীদের অতীত ভূমিকা বিবেচনায় না নিলে সংগঠনে হতাশা তৈরি হয়।
কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পাশাপাশি বঞ্চিত ত্যাগী নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন বলে জানা গেছে। তবে কমিটি নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে খুলনা মহানগর যুবদলের শীর্ষ নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন