ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন এমপি বুলবুল

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৫২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন তিনি। এ সময় শিক্ষার্থীদের এ সাফল্যের জন্য তাদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, "আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই মেধা, সততা, শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের সংবর্ধনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শিক্ষার মানোন্নয়নে সমাজের বিত্তবান ব্যক্তি ও জনপ্রতিনিধিদের আরও এগিয়ে আসা প্রয়োজন।

তিনি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনেই নয়, নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম পলাশ, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবর্ধনা পেয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে। তারা ভবিষ্যতেও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয়, পরিবার এবং দেশের সুনাম বৃদ্ধি করার প্রত্যয় ব্যক্ত করে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন এমপি বুলবুল

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৫২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন তিনি। এ সময় শিক্ষার্থীদের এ সাফল্যের জন্য তাদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, "আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই মেধা, সততা, শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের সংবর্ধনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শিক্ষার মানোন্নয়নে সমাজের বিত্তবান ব্যক্তি ও জনপ্রতিনিধিদের আরও এগিয়ে আসা প্রয়োজন।

তিনি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনেই নয়, নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম পলাশ, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবর্ধনা পেয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে। তারা ভবিষ্যতেও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয়, পরিবার এবং দেশের সুনাম বৃদ্ধি করার প্রত্যয় ব্যক্ত করে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত