ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকের আস্তানায় পুলিশের হানা, হেরোইন-গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৬

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

নারায়ণগঞ্জের  সিদ্ধিরগঞ্জে মাদকের আস্তানায় পুলিশের হানা, হেরোইন-গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৬

শেখ নিয়াজ মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে ১৫০ পুরিয়া হেরোইন, ১০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে একটি চুরি মামলার আসামি এবং সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত আরও দুই পলাতক আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

আজ রবিবার (১৯ জুলাই ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর সার্বিক দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক-এর প্রত্যক্ষ নেতৃত্বে থানা এলাকায় এই মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— দেলোয়ার (৫০), রাজীব হাসান (২৮), মো. মোসলেম উদ্দিন (৬০), মো. শাকিল মিয়া (৩৫), মো. শাকিল (২৪) এবং আমিনুল। তারা সিদ্ধিরগঞ্জের মিজমিজি, জালকুড়ি, আইটি স্কুল এলাকাসহ বিভিন্ন এলাকার বাসিন্দা ও ভাড়াটিয়া।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বাকি তিনজনের মধ্যে একজন পূর্বের চুরি মামলার এজাহারভুক্ত আসামি এবং অপর দুইজন সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজই তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

অভিযানের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, "এলাকায় মাদক, চুরি, ছিনতাই ও ওয়ারেন্টভুক্ত আসামি দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এই ধরনের বিশেষ ও কঠোর অভিযান আরও জোরদার করা হবে।"

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকের আস্তানায় পুলিশের হানা, হেরোইন-গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৬

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

শেখ নিয়াজ মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে ১৫০ পুরিয়া হেরোইন, ১০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে একটি চুরি মামলার আসামি এবং সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত আরও দুই পলাতক আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

আজ রবিবার (১৯ জুলাই ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর সার্বিক দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক-এর প্রত্যক্ষ নেতৃত্বে থানা এলাকায় এই মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— দেলোয়ার (৫০), রাজীব হাসান (২৮), মো. মোসলেম উদ্দিন (৬০), মো. শাকিল মিয়া (৩৫), মো. শাকিল (২৪) এবং আমিনুল। তারা সিদ্ধিরগঞ্জের মিজমিজি, জালকুড়ি, আইটি স্কুল এলাকাসহ বিভিন্ন এলাকার বাসিন্দা ও ভাড়াটিয়া।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বাকি তিনজনের মধ্যে একজন পূর্বের চুরি মামলার এজাহারভুক্ত আসামি এবং অপর দুইজন সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজই তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

অভিযানের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, "এলাকায় মাদক, চুরি, ছিনতাই ও ওয়ারেন্টভুক্ত আসামি দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এই ধরনের বিশেষ ও কঠোর অভিযান আরও জোরদার করা হবে।"

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত