ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

স্টুডেন্ট ভিসা দেওয়ার নামে ২০০ শিক্ষার্থীর অর্থ আত্মসাৎ, বিচার চেয়ে ঢাক প্রেসক্লাবে ভুক্তভোগীদের মানববন্ধন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

স্টুডেন্ট ভিসা দেওয়ার নামে ২০০ শিক্ষার্থীর অর্থ আত্মসাৎ, বিচার চেয়ে ঢাক প্রেসক্লাবে ভুক্তভোগীদের মানববন্ধন

মেহেদী হাসান:-  "বিচার চাই" স্লোগানে উত্তাল স্টুডেন্ট ভিসা প্রত্যাশীদের একাংশ। ভিসা প্রসেসিং এজেন্সির প্রতারণার শিকার হয়ে এবার রাজপথে দাঁড়িয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। ২০০-রও বেশি শিক্ষার্থীর কোটি কোটি টাকা আত্মসাতের এই গুরুতর অভিযোগ উঠেছে 'ভিসা গাইড' (Visa Guide) নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

আজ রাজধানীর রাস্তায় 'ভিসা গাইড' কর্তৃক প্রতারিত ভুক্তভোগী শিক্ষার্থীদের ব্যানারে এক বিশাল মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ যাওয়ার স্বপ্ন নিয়ে তারা এই এজেন্সির দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু ভিসা করিয়ে দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে এখন গা ঢাকা দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা।

শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০০-র বেশি শিক্ষার্থীর অর্থ আত্মসাৎ করায় অনেক মধ্যবিত্ত পরিবারের ভবিষ্যৎ এখন অন্ধকারের মুখে। প্ল্যাকার্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ছবি ও নাম প্রদর্শন করে "বিচার চাই" স্লোগানে নিজেদের জমানো টাকা ফেরত এবং প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এই চরম সংকটময় পরিস্থিতিতে প্রতারকদের হাত থেকে রেহাই পেতে এবং নিজেদের অর্থ ফেরত পাওয়ার আশায় ভুক্তভোগী শিক্ষার্থীরা এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন। তারা আশা করছেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে এই প্রতারক চক্রকে আইনের আওতায় আনবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

স্টুডেন্ট ভিসা দেওয়ার নামে ২০০ শিক্ষার্থীর অর্থ আত্মসাৎ, বিচার চেয়ে ঢাক প্রেসক্লাবে ভুক্তভোগীদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

মেহেদী হাসান:-  "বিচার চাই" স্লোগানে উত্তাল স্টুডেন্ট ভিসা প্রত্যাশীদের একাংশ। ভিসা প্রসেসিং এজেন্সির প্রতারণার শিকার হয়ে এবার রাজপথে দাঁড়িয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। ২০০-রও বেশি শিক্ষার্থীর কোটি কোটি টাকা আত্মসাতের এই গুরুতর অভিযোগ উঠেছে 'ভিসা গাইড' (Visa Guide) নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

আজ রাজধানীর রাস্তায় 'ভিসা গাইড' কর্তৃক প্রতারিত ভুক্তভোগী শিক্ষার্থীদের ব্যানারে এক বিশাল মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ যাওয়ার স্বপ্ন নিয়ে তারা এই এজেন্সির দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু ভিসা করিয়ে দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে এখন গা ঢাকা দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা।

শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০০-র বেশি শিক্ষার্থীর অর্থ আত্মসাৎ করায় অনেক মধ্যবিত্ত পরিবারের ভবিষ্যৎ এখন অন্ধকারের মুখে। প্ল্যাকার্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ছবি ও নাম প্রদর্শন করে "বিচার চাই" স্লোগানে নিজেদের জমানো টাকা ফেরত এবং প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এই চরম সংকটময় পরিস্থিতিতে প্রতারকদের হাত থেকে রেহাই পেতে এবং নিজেদের অর্থ ফেরত পাওয়ার আশায় ভুক্তভোগী শিক্ষার্থীরা এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন। তারা আশা করছেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে এই প্রতারক চক্রকে আইনের আওতায় আনবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত