ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

আড়াইহাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের পিতার ইন্তেকাল

ছবি: প্রতিনিধি

আড়াইহাজার উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলমের পিতা এবং আড়াইহাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও সাবেক মেম্বার লাল মিয়া (১০৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সকাল ৭টার দিকে বার্ধক্যজনিত কারণে আড়াইহাজার পৌরসভার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি সাত ছেলে, এক মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম লাল মিয়া দীর্ঘদিন আড়াইহাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। 

তিনি একসময় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) এবং পরে পৌরসভার কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সততা, ন্যায়পরায়ণতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য তিনি স্থানীয় মানুষের কাছে একজন সৎ, জনদরদি ও সমাজসেবী ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন।

বাদ জুমা মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুধীজন এবং বিপুলসংখ্যক এলাকাবাসী অংশ নেন। পরে আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া কবরস্থানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এদিকে আড়াইহাজার উপজেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা খোরশেদ আলম ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আড়াইহাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের পিতার ইন্তেকাল

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

আড়াইহাজার উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলমের পিতা এবং আড়াইহাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও সাবেক মেম্বার লাল মিয়া (১০৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সকাল ৭টার দিকে বার্ধক্যজনিত কারণে আড়াইহাজার পৌরসভার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি সাত ছেলে, এক মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম লাল মিয়া দীর্ঘদিন আড়াইহাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। 

তিনি একসময় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) এবং পরে পৌরসভার কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সততা, ন্যায়পরায়ণতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য তিনি স্থানীয় মানুষের কাছে একজন সৎ, জনদরদি ও সমাজসেবী ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন।

বাদ জুমা মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুধীজন এবং বিপুলসংখ্যক এলাকাবাসী অংশ নেন। পরে আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া কবরস্থানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এদিকে আড়াইহাজার উপজেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা খোরশেদ আলম ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত