ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

শীতলক্ষ্যায় কর্তব্যরত অবস্থায় প্রাণ গেল রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের, ৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীতে ফায়ার সার্ভিসের জেটিতে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে নিখোঁজ হওয়া ফায়ার সার্ভিসের কর্মী ও রাষ্ট্রীয় সম্মাননা পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মরদেহ ৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নিতাইগঞ্জের কেরোসিন ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। এর আগে সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিক রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজার এলাকার কুমারকান্দি গ্রামের আশরাফ শেখের ছেলে। তিনি ফায়ার সার্ভিসে ডুবুরি হিসেবে কর্মরত ছিলেন এবং সাহসিকতার স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় সম্মাননা পদক অর্জন করেছিলেন।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার সার্ভিসের জেটিতে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করতে সাদিক, সহকর্মী সামসুল এবং স্পিডবোটচালক সজল লাঠি ও ছুরি ব্যবহার করে কাজ করছিলেন। এ সময় হঠাৎ সাদিক স্পিডবোট থেকে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীতে পড়ে যাওয়ার সময় তিনি মাথা বা শরীরের অন্য কোনো অংশে আঘাত পেয়ে দ্রুত পানির নিচে তলিয়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড এবং বিআইডব্লিউটিএর ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। দীর্ঘ ৮ ঘণ্টার অনুসন্ধানের পর সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শীতলক্ষ্যায় কর্তব্যরত অবস্থায় প্রাণ গেল রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের, ৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীতে ফায়ার সার্ভিসের জেটিতে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে নিখোঁজ হওয়া ফায়ার সার্ভিসের কর্মী ও রাষ্ট্রীয় সম্মাননা পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মরদেহ ৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নিতাইগঞ্জের কেরোসিন ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। এর আগে সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিক রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজার এলাকার কুমারকান্দি গ্রামের আশরাফ শেখের ছেলে। তিনি ফায়ার সার্ভিসে ডুবুরি হিসেবে কর্মরত ছিলেন এবং সাহসিকতার স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় সম্মাননা পদক অর্জন করেছিলেন।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার সার্ভিসের জেটিতে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করতে সাদিক, সহকর্মী সামসুল এবং স্পিডবোটচালক সজল লাঠি ও ছুরি ব্যবহার করে কাজ করছিলেন। এ সময় হঠাৎ সাদিক স্পিডবোট থেকে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীতে পড়ে যাওয়ার সময় তিনি মাথা বা শরীরের অন্য কোনো অংশে আঘাত পেয়ে দ্রুত পানির নিচে তলিয়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড এবং বিআইডব্লিউটিএর ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। দীর্ঘ ৮ ঘণ্টার অনুসন্ধানের পর সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত