জুলাই আন্দোলনের ইতিহাসে এক স্মরণীয় দিন ১৬ জুলাই। বৈষম্যবিরোধী আন্দোলনের সেই দিনটিকে নতুন মোড় এনে দিয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের আত্মত্যাগ। শহীদ আবু সাঈদকে স্মরণ করে এবার আবেগঘন বক্তব্য দিয়েছেন আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, আবু সাঈদ শুধু একজন শহীদ নন, তিনি জুলাই আন্দোলনের শহীদদের ‘ইমাম’। তার ভাষায়, বুলেটের সামনে বুক পেতে দিয়ে ন্যায়বিচারের পক্ষে যে সাহসিকতার পরিচয় আবু সাঈদ দিয়েছেন, সেটিই আন্দোলনের সবচেয়ে বড় প্রেরণায় পরিণত হয়েছিল।
তিনি আরও বলেন, ‘আবু সাঈদ মাঠ ছাড়েনি, জীবন দিয়ে কথা রেখেছে।’ রংপুরে তার আত্মত্যাগের পরই কোটা সংস্কার আন্দোলন সারাদেশে বৈষম্যবিরোধী গণআন্দোলনে রূপ নেয় এবং লাখো মানুষ রাজপথে নেমে আসে।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেনও বলেন, দুই হাত প্রসারিত করে গুলিবিদ্ধ হওয়ার সেই দৃশ্য তরুণদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার সাহস জুগিয়েছিল। তার মতে, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন ১৬ জুলাই এবং শহীদ আবু সাঈদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেন, জুলাই আন্দোলনের শহীদদের হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি। অন্যথায় ভবিষ্যতে দেশকে আরও বড় সংকটের মুখোমুখি হতে হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
জুলাই আন্দোলনের এক বছর পূর্তিতে শহীদ আবু সাঈদের আত্মত্যাগ, আন্দোলনের প্রেরণা এবং ন্যায়বিচারের দাবিই আবারও সামনে চলে এসেছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন