ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় তিতাস গ্যাস লাইনে কাজের সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক; একজনের অবস্থা আশঙ্কাজনক

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে তিতাস গ্যাসের সংযোগ লাইনের মেরামতকাজ চলাকালে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে গুরুতর দগ্ধ আরিফুল ইসলামকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তার শরীরের প্রায় ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।

সোমবার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১ নম্বর গলিতে দেলোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।দগ্ধ আরিফুল ইসলাম রংপুর জেলার কালীগঞ্জ থানার লতাবর গ্রামের আলী আজগরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেনের বাড়িতে তিতাস গ্যাসের সংযোগ লাইন মেরামতের জন্য শ্রমিকদের সঙ্গে ১৭ হাজার টাকায় চুক্তি হয়। কাজ শুরুর আগে ২ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল এবং কাজ শেষে বাকি অর্থ পরিশোধের কথা ছিল। রাতের বেলায় মাটি কেটে গ্যাসের পাইপ বের করে সংযোগ মেরামতের সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে চার শ্রমিক দগ্ধ হন।

আহতদের মধ্যে তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত আরিফুল ইসলামকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর সংযোগটি বৈধ ছিল নাকি অবৈধ, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় তিতাস গ্যাস লাইনে কাজের সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক; একজনের অবস্থা আশঙ্কাজনক

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে তিতাস গ্যাসের সংযোগ লাইনের মেরামতকাজ চলাকালে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে গুরুতর দগ্ধ আরিফুল ইসলামকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তার শরীরের প্রায় ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।

সোমবার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১ নম্বর গলিতে দেলোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।দগ্ধ আরিফুল ইসলাম রংপুর জেলার কালীগঞ্জ থানার লতাবর গ্রামের আলী আজগরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেনের বাড়িতে তিতাস গ্যাসের সংযোগ লাইন মেরামতের জন্য শ্রমিকদের সঙ্গে ১৭ হাজার টাকায় চুক্তি হয়। কাজ শুরুর আগে ২ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল এবং কাজ শেষে বাকি অর্থ পরিশোধের কথা ছিল। রাতের বেলায় মাটি কেটে গ্যাসের পাইপ বের করে সংযোগ মেরামতের সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে চার শ্রমিক দগ্ধ হন।

আহতদের মধ্যে তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত আরিফুল ইসলামকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর সংযোগটি বৈধ ছিল নাকি অবৈধ, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত