নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাদিয়া আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে স্বামী পরিচয়ে বসবাসকারী এক ব্যক্তি ও ৬ বছর বয়সী শিশুকন্যা নিখোঁজ থাকায় ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে মিজমিজি বাতানপাড়া এলাকার শাহজাহান মাস্টারের ভাড়াটিয়া বাড়ি থেকে সাদিয়ার মরদেহ উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। নিহত সাদিয়া পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের ইউসুফ মোল্লার মেয়ে। তিনি আদমজী ইপিজেডের একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জুলাই সাদিয়া, তার ৬ বছর বয়সী কন্যা এবং স্বামী পরিচয়দানকারী এক ব্যক্তিকে নিয়ে ওই বাসাটি ভাড়া নেন। বাড়ি ভাড়ার সময় সাদিয়া তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিলেও সঙ্গে থাকা ব্যক্তি কোনো পরিচয়পত্র জমা দেননি।
সোমবার রাতে ঘরের ভেতর খাটের ওপর সাদিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ঘটনাটি রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ—হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু—নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, স্বামী পরিচয়দানকারী ব্যক্তিকে শনাক্ত এবং নিখোঁজ শিশুকন্যাকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন