ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৮ জুলাই মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বুধবার (১৫ জুলাই) সিরাজগঞ্জ শহরের ৩ নম্বর ক্রসবার এলাকায় অবস্থিত হান্টার্স ডাইন অ্যান্ড পার্টি জোনে এ সভার আয়োজন করে মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদ।

সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডা. এম এ লতিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের সদস্য সচিব আখতারুজ্জামান আখতার ফকির।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। তিনি বলেন, মরহুম মির্জা মোরাদুজ্জামান ছিলেন একজন সৎ, জনদরদি ও গণমানুষের নেতা। তাঁর রাজনৈতিক আদর্শ ও জনগণের প্রতি নিবেদিত কর্মকাণ্ড নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। আমি তার সন্তান হিসেবে গর্ববোধ করি। তাঁর স্মৃতিকে ধারণ করে আগামী প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু এবং জেলা বিএনপির নির্বাহী সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আসলাম উদ্দিন।

সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, জেলা মহিলা দলের নেত্রী আইনুর নাহার কলি এবং ডা. আজিজসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত সদস্যবৃন্দ।

সভায় বক্তারা মরহুম মির্জা মোরাদুজ্জামানের রাজনৈতিক অবদান ও জনসেবামূলক কর্মকাণ্ড শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে আগামী ১৮ জুলাই তাঁর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত