ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বন্ধ চিনিকল চালু ও বি-রাষ্ট্রীয়করণ বাতিলের দাবিতে শ্রমিক-আখচাষী সমাবেশ

রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির উদ্যোগে শ্রমিক ও আখচাষীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ কার্যালয়ে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে বক্তারা বন্ধ থাকা ৬টি চিনিকল পুনরায় আধুনিকায়ন করে চালু করা এবং রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা বি-রাষ্ট্রীয়করণের সিদ্ধান্ত বাতিলের জোর দাবি জানান।

‎সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক কামরুজ্জামান ফিরোজ সরকারের প্রতি অবিলম্বে ২ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় বাজেটে চিনিকলগুলোর জন্য বিশেষ অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় উদ্যোগে প্রতিটি চিনিকল আধুনিকায়নের মাধ্যমে সচল করতে হবে এবং সরকার ঘোষিত বি-রাষ্ট্রীয়করণের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।

‎সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি কমরেড টিপু বিশ্বাস এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ)-এর সভাপতি ফয়জুল হাকিম। নেতৃবৃন্দ শ্রমিক ও কৃষকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।

‎সমাবেশ থেকে আগামী ১০ আগস্ট ঢাকায় এক বিশাল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক কাইয়ুম হোসেন তাঁর বক্তব্যে আগামী ১০ আগস্টের 'লাল টুপির মিছিল' ও মহাসমাবেশ সফল করার আহ্বান জানান।

‎ঐ দিন ঢাকাতে শ্রমিক, আখচাষী, নারী ও ছাত্র-জনতার সমন্বয়ে একটি বিশাল 'লাল টুপির মিছিল' অনুষ্ঠিত হবে। মিছিল শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

‎নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ সভাপতি মোঃ মুমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রমিক নেতা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত সমাবেশে মিলের কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক এবং স্থানীয় আখচাষী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে উপস্থিত সকলে আগামী ১০ আগস্টের কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বন্ধ চিনিকল চালু ও বি-রাষ্ট্রীয়করণ বাতিলের দাবিতে শ্রমিক-আখচাষী সমাবেশ

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত