ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবি

বাগেরহাট প্রতিনিধি  : উপকূলীয় এলাকার দুর্যোগ ঝুঁকি কমাতে নারী ও শিশুবান্ধব বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মাণ এবং স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে কার্যকর করার দাবিতে বাগেরহাটে  অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বাগেরহাট শহরের ধানসিঁড়ি হোটেলের হলরুমে বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশের যৌথ সহযোগিতায় এবং এক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের  উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। বাঁধন মানব উন্নয়ন সংস্থার সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আনিছুর রহমান।

সভায় জানানো হয়, রামপাল উপজেলার পেরিখালী ইউনিয়নের সিঙ্গারবুনিয়া ও রমজয়পুর এলাকায় পরিচালিত মাঠ পর্যায়ের জরিপে দেখা গেছে, সেখানে কোনো স্থায়ী সাইক্লোন শেল্টার নেই। বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় আশ্রয়কেন্দ্র হিসেবে পর্যাপ্ত নয়। নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি এবং সংখ্যালঘু সম্প্রদায় দুর্যোগকালে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েন। পাশাপাশি নদীভাঙন, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা, সীমিত স্বাস্থ্যসেবা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অকার্যকারিতাও এলাকাবাসীর দুর্ভোগ বাড়াচ্ছে।

বক্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী আদেশ (এসওডি-২০১৯) অনুযায়ী ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোকে সক্রিয় করতে হবে। একই সঙ্গে এসব কমিটিতে নারী, যুব, প্রতিবন্ধী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত সভা, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং জবাবদিহিমূলক কার্যক্রম চালুর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আরও দাবি জানানো হয়, রামপালের সিঙ্গারবুনিয়া ও রমজয়পুর এলাকায় দ্রুত একটি নারী ও শিশুবান্ধব বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মাণ, নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিরাপদ যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং দুর্যোগকালীন আগাম সতর্কবার্তা, উদ্ধার কার্যক্রম ও জরুরি স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে হবে।

সভায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হাসিব শেখ, গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী এস এম সারজিল হাসান, পিআইও অফিস বাগেরহাটের প্রতিনিধি মো. শাহিন খান, কাড়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গির হোসেন লিটন, প্রেস ক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, সাংবাদিক মোল্লা আব্দুর রব, সৈয়দ শওকত হোসেন, কাড়াপাড়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গির আকন, সুশীল চন্দ্র দাস, মো. সিরাজ শেখ, রেড ক্রিসেন্ট ও সিপিপির প্রতিনিধিসহ শতাধিক যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবি

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত