অনলাইনে মাদক কেনাবেচা, সরবরাহ, বিজ্ঞাপন, মধ্যস্থতা কিংবা লেনদেনের মতো অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।
নতুন আইনে বলা হয়েছে, মাদকসংক্রান্ত সাইবার অপরাধ প্রমাণের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার হওয়া বাধ্যতামূলক হবে না। ডিজিটাল তথ্য-প্রমাণের ভিত্তিতেই অপরাধের বিচার করা যাবে।
এ ছাড়া বিলে পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র বহনের সুযোগ, নিজস্ব হাজতখানা ও অস্ত্রাগার স্থাপন এবং ডগ স্কোয়াড গঠনের বিধান রাখা হয়েছে।
পাশাপাশি, মাদকসংক্রান্ত অপরাধ দমনে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ শাখা ও আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের ব্যবস্থাও রাখা হয়েছে।
সোমবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব এবং সংশোধনীগুলো নিষ্পত্তির পর কণ্ঠভোটে এটি পাস হয়।
সংবিধান অনুযায়ী, এখন রাষ্ট্রপতির অনুমোদন পেলেই বিলটি আইনে পরিণত হবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন