ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিরাজগঞ্জে ওয়ার্ড বিএনপি নেতাদের সঙ্গে সাইদুর রহমান বাচ্চুর মতবিনিময় সভা

মোঃ রকিবুল ইসলাম : সিরাজগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে শহরের একক সংঘ ক্লাবের হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান আনিছ।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এস এম আনোয়ার হোসেন রাজেশসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, গত ১৭ বছর দলের দুঃসময়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছেন। এ সময়ে দলীয় নেতাকর্মীরা হামলা, মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে দলের সুসময়ে সুবিধাভোগী কিছু ব্যক্তি দলে ভিড়ছেন এবং একটি মহল তাদের পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, হাইব্রিডদের দলে কোনো স্থান নেই। দলের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, দল অবশ্যই তাদের মূল্যায়ন করবে।

আসন্ন পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলের নীতিনির্ধারকরা যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদেরই মূল্যায়ন করবেন বলে তিনি আশাবাদী। দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বাচ্চু আরও বলেন, দলের দুঃসময়ের কান্ডারীদের মধ্য থেকেই যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হলে আমরা তা মেনে নেব এবং তার পক্ষে কাজ করব। তবে কোনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বা হাইব্রিড নেতাকে নেতাকর্মীরা মেনে নেবে না।

মতবিনিময় সভায় পৌরসভার ১৫টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং প্রতিটি ওয়ার্ড থেকে পাঁচজন করে নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে ওয়ার্ড বিএনপি নেতাদের সঙ্গে সাইদুর রহমান বাচ্চুর মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

মোঃ রকিবুল ইসলাম : সিরাজগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে শহরের একক সংঘ ক্লাবের হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান আনিছ।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এস এম আনোয়ার হোসেন রাজেশসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, গত ১৭ বছর দলের দুঃসময়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছেন। এ সময়ে দলীয় নেতাকর্মীরা হামলা, মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে দলের সুসময়ে সুবিধাভোগী কিছু ব্যক্তি দলে ভিড়ছেন এবং একটি মহল তাদের পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, হাইব্রিডদের দলে কোনো স্থান নেই। দলের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, দল অবশ্যই তাদের মূল্যায়ন করবে।

আসন্ন পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলের নীতিনির্ধারকরা যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদেরই মূল্যায়ন করবেন বলে তিনি আশাবাদী। দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বাচ্চু আরও বলেন, দলের দুঃসময়ের কান্ডারীদের মধ্য থেকেই যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হলে আমরা তা মেনে নেব এবং তার পক্ষে কাজ করব। তবে কোনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বা হাইব্রিড নেতাকে নেতাকর্মীরা মেনে নেবে না।

মতবিনিময় সভায় পৌরসভার ১৫টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং প্রতিটি ওয়ার্ড থেকে পাঁচজন করে নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত