ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

উৎসুক জনতার ভিড়

বাগেরহাটে জালে আটকা ৯ ফুটের অজগর উদ্ধার

বাগেরহাটে জালে আটকা ৯ ফুটের অজগর উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামে বুছনা (মাছ ধরার) জালে আটকা পড়া একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে উপজেলা সদরে।

সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমান হাওলাদার বুছনা তুলতে গিয়ে জালের মধ্যে আটকে থাকা অজগরটি দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি সাপ উদ্ধারকারী রাসেল কবিরাজকে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে অজগরটি উদ্ধার করেন।

রাসেল কবিরাজ বলেন, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন আনুমানিক ২০ কেজি। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেছি। এটি আমাদের জাতীয় সম্পদ। তাই নিরাপত্তার স্বার্থে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়দের সচেতনতা ও দ্রুত উদ্যোগের কারণে অজগরটি কোনো ধরনের ক্ষতির শিকার হয়নি।

পরে অজগরটি মোরেলগঞ্জ উপজেলা সদরে নিয়ে আসা হলে সেটি দেখতে উৎসুক মানুষ ভিড় জমান। এ সময় রাসেল কবিরাজ তার বহন করা থলি থেকে অজগরটি বের করে উপস্থিত জনসাধারণকে দেখান। সাপটি একনজর দেখতে নারী, পুরুষ ও শিশুদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অজগরটি রাসেল কবিরাজের জিম্মায় ছিল। বন বিভাগের কর্মকর্তাদের কাছে সাপটি হস্তান্তরের জন্য তিনি মোরেলগঞ্জ মডেল মসজিদের সামনে অপেক্ষা করছিলেন।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী টহল ফাঁড়ির ওসি আব্দুল হাকিম বলেন, খবর পেয়ে আমরা অজগরটি গ্রহণের জন্য এসেছি। আজ বিকেলেই সাপটিকে সুন্দরবনের উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়েছে।।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে জালে আটকা ৯ ফুটের অজগর উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত