মোঃ রকিবুল ইসলাম : সিরাজগঞ্জ পৌর'র কোবদাসপাড়া-কোবদাসপাড়া মহল্লায় মাদক নির্মূল ও সামাজিক উন্নয়ন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং মাদকবিরোধী গণআন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
রবিবার রাতে গ্রীনসিটিতে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শরীফুল ইসলাম আলামিনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরুব্বি আব্দুর রশিদ কালু।
আলোচনা সভায় বক্তব্য দেন চক কোবদাসপাড়া মহল্লার ১১ সমাজের সমাজপ্রধান আব্দুস সালাম ডিলাম, হাজী আবুল কালাম মুন্সি, আফসার আলী, আসলাম পারভেজ, আব্দুল্লাহ শেখ, আব্দুল কাদের কুশা, সাবেক সেনা সদস্য আব্দুল মান্নান, রেজওয়ান আহমেদ রনি শেখ, আব্দুল মোমিন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবু এবং যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ।
বক্তারা বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান তারা। একই সঙ্গে সন্তানদের চলাফেরা ও বন্ধুবান্ধবের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন থাকার পরামর্শ দেন। তাদের মতে, প্রশাসনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুললেই মাদক নিয়ন্ত্রণে কার্যকর সাফল্য অর্জন সম্ভব।
সভায় ঘোষণা দেওয়া হয়, চক কোবদাসপাড়া-কোবদাসপাড়া মহল্লায় কোনো ধরনের মাদক সেবন বা মাদক ব্যবসা বরদাশত করা হবে না। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তা অবিলম্বে পরিহার করার আহ্বান জানানো হয়। অন্যথায় স্থানীয়দের সহযোগিতায় তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে বলে সতর্ক করা হয়।
এ সময় বক্তারা সিরাজগঞ্জের কৃতি সন্তান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর দৃষ্টি আকর্ষণ করে মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সভায় উপস্থিত সুধীজন, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগকে সময়োপযোগী আখ্যায়িত করে বলেন, মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে এমন সামাজিক উদ্যোগ নিয়মিতভাবে আয়োজন করা প্রয়োজন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন